হোম > জাতীয়

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে।

এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাস

কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান

জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন তাকী উসমানী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণে সরকার আন্তরিক: মাহদী আমিন

নড়াইলের রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা বন্ধের আহ্বান

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান