হোম > জাতীয়

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আমার দেশ

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক মামলা করে হাজার হাজার আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, হাজার হাজার আসামি করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে। এমন কিছু মামলা আমাদের নজরে এসেছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এ ধরনের মামলা করেছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা শনাক্ত করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে।

মামলা প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যাহার করা মামলার মধ্যে হত্যা, মাদক, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মামলা তো আছেই।

মন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা এমন মামলা আমরা যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি। এটির যাতে অপব্যবহার না হয়, তা যাচাই-বাছাই করে কী করা যায়; তা দেখব।

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫৫

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মাহ্দী আমিন

কিশোর গ্যাংয়ের কয়েকজনকে পুলিশে সোপর্দ করেছিলেন অপ্রতিমের মা, তদন্তে নতুন মোড়

বস্ত্র খাতের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি

কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

টেকসই উন্নয়নে সমুদ্র সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে

ঢামেকে দুই কারাবন্দীর মৃত্যু

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি