হোম > জাতীয়

দুই সপ্তাহের মধ্যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী দুই সপ্তাহের মধ্যে বাস্তবায়নযোগ্য সুপারিশ কেবিনেটে উপস্থাপন করা হবে।

রোববার দুপুরে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বাধীনতা পুরস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, আগে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। র‌্যাবের মতো প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। কিন্তু এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার।

তিনি বলেন, স্বাধীনতা পুরস্কারের মহিমা উপলব্ধি করে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন, স্বাধীনতা পুরস্কার দেখে আরও খুশি হবেন। মনে হবে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হচ্ছি।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী