হোম > জাতীয়

বায়তুল মোকাররম এলাকা থেকে মানুষের কাটা হাত-পা উদ্ধার

অবশেষে মিলেছে পরিচয়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো।

শুক্রবার রাত ২টার দিকে পা এবং শনিবার সকালে কাটা দুই হাত উদ্ধার করে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন অবস্থায় দুটি হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

তিনি জানান, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

জামায়াতের ইফতারে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত

সোমবার দুই বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে

সরকারি ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী

এক মাসে ১০ বার ভূমিকম্প, জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা