হোম > জাতীয়

ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় সারা দেশে গ্রেপ্তার ৭২

স্টাফ রিপোর্টার

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদের সময় দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলনের আড়ালে সারা দেশের বাটা ও কেএফসিতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

পুলিশ হেডকোয়ার্টারের এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উয়ং থেকে জানানো হয়, গত সোমবার (৭ এপ্রিল) বিক্ষোভ চলাকালে দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দশটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

গত ৭ এপ্রিল ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা ও কেএফসি-তে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ