হোম > জাতীয়

আগামী ৩ বছরে ২৫ হাজার লোকের কর্মসংস্থান

ফেসবুক পোস্টে আশিক চৌধুরী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বলেছেন, গতকাল মঙ্গলবার হান্ডা ইন্ডাস্ট্রিজ ৩ হাজার কোটি টাকা এফডিআই/বিনিয়োগ নিশ্চিত করেছে। এতে আগামী তিন বছরে প্রায় পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

আশিক চৌধুরী বলেন, হান্ডার সাথে আমাদের এ বছরের শুরু থেকে কথাবার্তা চলছিল। এপ্রিলের ইনভেস্টমেন্ট সামিট নাগাদ আমরা মোটামুটি দেড় হাজার কোটি টাকার বিনিয়োগের আশ্বাস পাই। তাতে প্রায় পনেরো হাজার লোকের কর্মসংস্থান হতো। কিন্তু গত কয়েক মাসে বিডার সাথে বেশ কিছু অ্যানালাইসিস করে তারা বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

এই বিজনেস কেসটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ:

১. হান্ডার বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্তের পেছনে বিডা, বেপজা ও বেজার সরাসরি ভূমিকা ছিলো। এটা একটা প্রুফ অফ কনসেপ্ট যে সংস্থাগুলো একসাথে কাজ করলে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

২. কোম্পানিটি এই লাইনের সবচেয়ে এডভান্সড রোবোটিক্স এবং এআই টেকনোলজি নিয়ে আসছে। তাদের এসেসমেন্ট অনুযায়ী এই ফ্যাক্টরি চায়নার যে কোনো গার্মেন্ট ফ্যাক্টরীর তুলনায় প্রযুক্তিগতভাবে কম না। ঠিক এই ধরনের বিনিয়োগ আমাদের দেশের জন্য লাভজনক। কর্মসংস্থান এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনোলজি ট্রান্সফার হবে।

৩. হান্ডার মত বড় বিনিয়োগকারীরা আসলে একসময় তাদের যারা সাপ্লায়ার তারাও বাংলাদেশ এ আসবে। অন্য চাইনিজ বিনিয়োগকারীরাও আগ্রহী হবে।

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, আশা রাখি আগামীতে এরকম ভালো খবর আরও শেয়ার করতে পারব ইনশাআল্লাহ।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী