হোম > জাতীয়

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নতুন বিওপি

স্টাফ রিপোর্টার

সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী বৈকুণ্ঠপুর মৌজায় ‘নব-আদাতলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট)’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১৬ বিজিবির অধীনস্থ এই নতুন বিওপিতে পতাকা উত্তোলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর)-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরো বলেন, বিজিবি সদস্যরা দিন-রাত সকল প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছেন। এ দায়িত্ব পালনে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

নব-আদাতলা বিওপি প্রতিষ্ঠার ফলে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি চোরাচালান, মাদক ও মানব পাচার, পুশ-ইনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজিয়ন কমান্ডার।

উল্লেখ, বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১১.৫ কিলোমিটার সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় বিজিবির কার্যকর উপস্থিতি ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিতের অংশ হিসেবেই এই নব-আদাতলা বিওপি প্রতিষ্ঠা করা হলো।

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

কোস্ট গার্ডের জাহাজ থেকে বাদ পড়ল ‘জয় বাংলা’ নাম

আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ ও সততা জরুরি: আইনমন্ত্রী