হোম > জাতীয়

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আতিকুর রহমান নগরী

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার এক শোকবার্তায় তিনি এই শোক জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নজরুলগীতি ও দেশাত্মবোধক গান গাইলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীন লালনকন্যা হিসেবেই পরিচিত ছিলেন। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তার গান আমাদের সংস্কৃতির অন্তনির্হিত দর্শন ও জীবনবোধকে নতুন মাত্রা দিয়েছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও ফরিদা পারভীন গান থেকে দূরে থাকেননি। সঙ্গীতের প্রতি তার এই অনুরাগ প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর অবদান বাংলাদেশের সংগীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শিল্পী ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে মারা যান।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়