হোম > জাতীয়

এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক: স্কুল কর্তৃপক্ষ

বিবিসি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিন ছাত্রী ও দুই জন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে।

এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিলো মাইলস্টোন কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার সারাদিন তদন্ত কমিটি দফায় দফায় বৈঠক করেছে। ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ছয়টি মৃতদেহ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী