হোম > জাতীয়

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

স্টাফ রিপোর্টার

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নসংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

তবে কবে নাগাদ আবার বদলি ও পদায়ন কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে নির্দেশনায় কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। পরবর্তী নির্দেশনার মাধ্যমে এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সরকারি কলেজ ও মাদরাসাগুলোতে বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত রয়েছেন। এসব কর্মকর্তার বদলি ও পদায়ন প্রক্রিয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন।

এদিকে শিক্ষা ক্যাডারের বদলি ও পদায়নকে কেন্দ্র করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। বদলি করিয়ে দেওয়ার নামে একটি চক্র অর্থ আদায় করছে—এমন অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

এ অবস্থায় বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

প্রাথমিকে নিয়োগ পেয়েও যোগ দেননি ৯১৮ জন

এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

সার্বিয়ার ভিসা দেওয়ার নামে শত শত যুবকের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র: প্রবাসী কল্যাণমন্ত্রী

সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদির ভূমিকা আরো জোরদার হতে হবে

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি বুধবার

এবারের দুর্গাপূজা সরকারের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির