হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ, স্ত্রী পলাতক

বরিশাল অফিস

বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।

সোমবার দিবাগত রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনিতে আহসান হাবিবের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) পেশায় বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন। তিনি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মের সুবাদে তিনি পরিবার নিয়ে ইছাকাঠী এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে তাঁর স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দিবাগত রাতে স্ত্রী নাসিমা বেগম স্বামী নুরুজ্জামানকে শারীরিক আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশের ধারণা। হত্যাকাণ্ডের পর ভাড়া করা ওই বাসার বাইরে থেকে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন নাসিমা বেগম।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভোররাত সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ চাইল বাংলাদেশ

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

নগর স্বাস্থ্যসেবায় সান্ধ্যকালীন ক্লিনিক চালুর কথা ভাবছে সরকার

মেট্রোরেলের লাইনে কাপড়, ট্রেন চলাচল ১৫ মিনিট বন্ধ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আওয়ামী আমলের নীতিকেও ছাড়িয়ে যাচ্ছে বর্তমান ঢাবি প্রশাসন: ডাকসু জিএস

আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’, প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

কলেজ শিক্ষকদের দায়িত্ব মনিটরিংব্যবস্থা জোরদারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দেশের মানুষ সর্বোচ্চ বাক স্বাধীনতা ভোগ করছে: মাহদী আমিন