হোম > জাতীয়

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

আমার দেশ অনলাইন

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা পবিত্রতম ইসলামি স্থানগুলোর পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য হামলা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসনের কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

এর আগে সৌদি আরবের মদিনা শহরের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ হামলাকে ‘মারাত্মক উসকানি’ বলে অভিহিত করেছে তারা।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা বেসামরিক অবকাঠামোতে হামলা ‘বেপরোয়া কার্যকলাপ’।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী