হোম > জাতীয়

পুনর্বাসন মেলা করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার

পুনর্বাসন মেলার আয়োজন করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে ইওআই আহ্বান করেছে ফাউন্ডেশনটি। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই মেলা, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বিআইসিসিতে অনুষ্ঠিত হবে মেলা ও প্রদর্শনী।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ) জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের কল্যাণ, পুনর্বাসন এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নের জন্য কাজ করে আসছে।

ফাউন্ডেশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে, আহত ও শহীদ পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ, সিএসআর সহায়তা, প্রশিক্ষণ সুবিধা এবং ব্যাংক, কর্পোরেট,

এনজিও, সরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পরিষেবার সাথে সংযুক্ত করার জন্য একটি বৃহৎ, বহুমুখী দক্ষতা, পরিষেবা এবং

সুযোগ প্রদর্শনী আয়োজন করা হবে। এই প্রদর্শনীটি বাণিজ্য মেলার মতো একটি পূর্ণাঙ্গ মেলা হিসেবে ডিজাইন করা হবে, যেখানে সব ধরণের প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে, তাদের সেবা প্রদর্শন করতে এবং জাতীয় পুনর্বাসন প্রচেষ্টায় অবদান রাখতে পারবে।

মেলায় অংশগ্রহণের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর ২০২৫। আবেদন করতে পারবেন ইমেইলে info@jssfb.com

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী