হোম > জাতীয়

পল্লবীর কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলো—রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও শাহ পরান (২৩)।

সোমবার র‍্যাব–৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রুপটির সদস্যরা সম্প্রতি নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন; এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা আছে। পল্লবী থানার একটি মামলায় আলফাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর সোহেলের বিরুদ্ধেও পল্লবী থানায় মামলা আছে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী

বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক