হোম > জাতীয়

সরকারি নয়, নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে গাড়ির তেল ও ড্রাইভারের কোন খরচ নিবেন না। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আমার দেশকে এই তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয়করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়ি চড়ে, সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।

রুমন বলেন, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন গাড়িবহরে ১৩/১৪টি গাড়ি থাকত। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।

শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রীসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম, তাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে তিনি গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই জায়গাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

আবারো পেছালো বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিএনপির মন্ত্রিসভায় যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন খলিলুর রহমান

রমজানে স্কুল বন্ধ রেখে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ৩ বিষয়ে অগ্রাধিকার

রোজার চাঁদ দেখা গেছে, পবিত্র লাইলাতুল ক্দর ১৬ মার্চ

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কবে, জানা গেল

সরকারের যে তিন বিষয়ে অগ্রাধিকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ