হোম > জাতীয়

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বংশী বাদনে মুগ্ধ শ্রোতারা

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের মোহনীয় বাঁশী সন্ধ্যা। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে শ্রাবণ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশী সন্ধ্যা।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীতপ্রেমী শ্রোতাদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ওস্তাদজীকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ক্লাবের সদস্য ও পরিবার এবং সংগীত পিয়াসী শ্রোতারা।

অনুষ্ঠানের শুরুতেই শিল্পী প্রথমে রাগ শ্যাম কল্যাণ, সংক্ষিপ্ত আলাপ ও পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গদ পরিবেশন করেন। তারপর রাগ হংসধ্বনি। রাগ জয়-জয়ন্তী ও আরো কয়েকটি রাগ ছোট করে বাজান। সবশেষে মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শ্রোতারা যখন ফিরে যাচ্ছিলেন তাদের কানে অনুরনিত হচ্ছিল বাঁশীর অপূর্ব সুর ও মূর্ছনা। এই ধরনের একটি আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

ওস্তাদ আজিজুল ইসলামকে অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী