হোম > জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন যে জ্বালানি আছে তা মার্চ মাস পর্যন্ত চলবে। বিরাজমান পরিস্থিতিতে কিছুটা সংকট হলেও তা অসহনীয় হবেনা। সরকার এসব পরিস্থিতি মোকাবিলায় নানামুখী প্রস্তুতি নিচ্ছে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সবাইকে বিদ্যুৎ ও জ্বালানী নিয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রেশনিং করে সরকার জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করতে চায়। বেশি দাম পাওয়ায় বর্ডার দিয়ে জ্বালানি চলে যায়। সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এখনই লোডশেডিং হবেনা। সরকার যেকোনো মুল্যে ইফতার এবং সেহেরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক সংকট হলে সে আচ বাংলাদেশেও পড়বে। তবে এখনই সংকট অসহনীয় হবেনা।

ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবিকে নির্দেশনা দেয়া হয়েছে। জ্বালানি সংকট মার্চ পযর্ন্ত চলতে পারে। দেশে যে মজুদ রয়েছে তা সাস্রয়ভাবে চলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে। শপিংমলে আলোকসজ্জা করা উচিত না এ সংকটের সময়ে। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্ব সমস্যায় রয়েছে।

এছাড়া শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে বলেও জানান তিনি।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী