হোম > জাতীয়

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়সসীমা এক করল সরকার

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে সরকার। সরকারি স্কুলের ভর্তি নীতিমালা সংশোধন করে বেসরকারি স্কুলের সঙ্গে বয়সসীমা সমান করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় ধরনের স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে। এ ক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

শিক্ষার্থীর বয়স নির্ধারণে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

ফ্যাসিস্টদের নৈরাজ্য দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার

কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ

আসিফ নজরুলের ফোন ছিনতাইয়ে মামলা

সংবাদমাধ্যমের নামে ১৯ ভুয়া ওয়েবসাইট শনাক্ত

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় সংসদে হট্টগোল

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেড় হাজার কোটি টাকার তহবিল

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে প্রতিমন্ত্রী

স্থানীয় উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার