হোম > জাতীয়

জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নেন তরুণরা

স্টাফ রিপোর্টার

জানাজার নির্ধারিত সময়ের বহু আগেই জনতার স্রোত নামে মানিক মিয়া এভিনিউয়ে। খুলে দেওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্রবেশমুখ। অনেকে হাদির দেশপ্রেমে একাত্মতা প্রকাশ করতে কিনেছেন জাতায় পতাকা। ছোট ছোট বাচ্চারা আসেন বাবার সঙ্গে, আসেন নারীরাও। তরুণদের পাশাপাশি বয়স্ক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে বড় অংশই ছিল তরুণ। যাদের বেশিরভাগই মাথায় জাতীয় পতাকা বেঁধে আসেন।

শনিবার সরেজমিনে দেখা যায়, দুপুর ২টায় জানাজা হলেও সকাল ৯টার পর থেকে মানুষের ভিড় থাকতে। জানাজায় অংশ নিতে দলে দলে বিভিন্ন স্লোগান নিয়ে মানুষ আসেন। ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

এসময়- ‘তুমি কে আমি কে, হাদি হাদি', ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদির খুনিদের ঠাঁই, এই বাংলায় হবে না’, ‘গোলামী না আজাদি, আজাদি আজাদি’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উত্তরা থেকে জানাজায় অংশ নিতে আসা মমিনুর ইসলাম হৃদয় আমার দেশকে বলেন, ‘৩৬ জুলাইয়ের পর থেকেই ওসমান হাদিকে চিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বৈষম্যের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন। সবসময়ই ন্যায়ের কথা বলেছেন। তার মতো দেশপ্রেম অনেক রাজনীতিবিদদের মধ্যেও নেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’

খিলগাঁও থেকে আসা মোতাকাব্বির হোসেন বলেন, ‘ওনার বলা প্রতিটি কথা আমাদের জন্য শিক্ষণীয়। অনেক কাছ থেকে তাকে দেখেছি।’

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী