হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের বিষয়ে আলোচনার ও দর-কষাকষির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এটি কেবল বাংলাদেশকেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নয়, বরং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও বাণিজ্যিক এজেন্ডার অংশ এবং একটি সর্বজনীন নীতির প্রতিফলন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে নেওয়া বাণিজ্যনীতির ফ্ল্যাগশিপ প্রকল্প। তবে বিষয়টি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বের আরো অনেক দেশের ওপরই এই সর্বজনীন নীতি প্রযোজ্য হচ্ছে।

শুল্ক ইস্যুতে দর-কষাকষি ও আলোচনার সুযোগের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই ট্যারিফ চুক্তির কিছু বিষয় আমরা অযৌক্তিক (আনজাস্টিফাইড) মনে করি এবং এ নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে একটি গণশুনানি (পাবলিক হিয়ারিং) অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আমাদের যুক্তি ও অবস্থান তুলে ধরতে পারব।

তৈরি পোশাক খাতে শুল্ক ছাড়ের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলা আমদানি করে দেশে পণ্য তৈরি করি এবং সেই পণ্য আবার যুক্তরাষ্ট্রেই রপ্তানি করি, তবে সে ক্ষেত্রে শুল্ক ছাড়ের বিষয়ে একটি দর-কষাকষি (নেগোসিয়েশন) করার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের অবশ্যই কিছু আপত্তি ও পর্যবেক্ষণ (রিজার্ভেশন) রয়েছে। কোন বিষয়টি যৌক্তিক আর কোনটি অযৌক্তিক, তা স্পষ্টভাবে তুলে ধরে ঢাকা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও দর-কষাকষি চালিয়ে যাবে।

#ডব্লিউএ

আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু একজনের

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতিরই বহিঃপ্রকাশ

স্বাস্থ্য খাতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

খোলা বাজারে ডলারের দর বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা