হোম > জাতীয়

আমার দেশ এমডির মায়ের ইন্তেকাল

আমার দেশ অনলাইন

আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজা মাহমুদের মা হুরন নাহার রশীদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তিনি সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশীদ খান মুন্নুর স্ত্রী। ইতোপূর্বে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হুরন নাহার রশীদ।

দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে যান। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে রয়েছেন। আর ছোট মেয়ে ফিরোজা মাহমুদ আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক।

মরহুমা হুরন নাহার রশীদের লাশ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে বাদ আসর দাফন করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আমার দেশ পরিবার হুরন নাহার রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী