হোম > জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক দুই মার্কিন কূটনীতিক

স্টাফ রিপোর্টার

বাম থেকে উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোভিজ। বুধবার বেলা ১২টার দিকে তারা পরিদর্শনে যান। এর আগে সকালে তারা ঢাকায় আসেন।

জানা গেছে, উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ক্ষমতায় ছিল বিএনপি। কিন্তু বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক শুরু হয় আরও আগে ১৯৮৫ সাল থেকে। সে সময় তার কাজ ছিলো মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যার দায়িত্ব ছিল বিভিন্ন দেশে আমেরিকার দান-অনুদানের জন্য নিয়োজিত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দেখাশোনা করা।

জন ড্যানিলোভিজ ২০০৭ এবং ২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ঢাকায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার অধীনে কাজ করতেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী