হোম > জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত

আমার দেশ অনলাইন

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এর আগে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, মূত্রনালি ও প্রোস্টেটজনিত রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারে কাজ করছেন এবং দেশের ইউরোলজি চিকিৎসা সেবায় একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

চিকিৎসা শিক্ষায় তিনি এমবিবিএস, এমপিএইচ এবং ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি মিনিমালি ইনভেসিভ সার্জারির ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। চিকিৎসা সেবা ও একাডেমিক কার্যক্রমে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে তার।

চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনেও সক্রিয় রয়েছেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নির্বাহী কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী