হোম > জাতীয়

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক ফয়সাল, সহ-সভাপতি ইমরান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ও প্রেজেন্টার ফরহাদ বিন নূর এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মো. ফয়সাল আহমেদ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের রিপোর্টার মো. ইমরান হোসাইন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর ঢাকা কলেজের ২০১৭–১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ইংরেজি বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী।এবার কার্যনির্বাহী পরিষদের মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

এতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনকণ্ঠের রিপোর্টার মো. আল জোবায়ের বাদশা। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান নোমান। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন টিবিএস পত্রিকার রিপোর্টার মাহাদী হাসান।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি মো. ওয়ালিদ হাসান, টাইমস টুডের মাল্টিমিডিয়া রিপোর্টার ওবায়দুল ইসলাম এবং এখন টেলিভিশনের রিপোর্টার মো. রাব্বি আল রাহিদ।

নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর বলেন, সাংবাদিক সমিতিকে আরও সক্রিয় ও শক্তিশালী করে শিক্ষার্থীদের স্বার্থে পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করবে সাংবাদিক সমিতি। পাশাপাশি ক্যাম্পাসে যারা সাংবাদিকতায় আগ্রহী, তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক দেলওয়ার হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল এবং চ্যানেল ২৪-এর রিপোর্টার ও সাবেক সভাপতি দেলওয়ার হোসাইন দোলন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে আসছে। প্রতি বছর নিয়মিতভাবে সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়