হোম > জাতীয়

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

আমার দেশ অনলাইন

শহীদ শরিফ ওসমান হাদি ও বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান।

শহীদ শরিফ ওসমান হাদিকে একটি চেতনা ও বিশ্বাসের নাম হিসেবে উল্লেখ করে তার হত্যাকারীদের উপযুক্ত বিচারের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

সংসদে বক্তব্য রাখার সময় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সূত্র ধরে কামরুজ্জামান বলেন, শফিকুর ভাই আবেগতাড়িত হবেন এটাই স্বাভাবিক। উনার সৌভাগ্য যে উনি আজকের যে পাঞ্জাবিটা পরেছেন, এটা একটা চেতনার আবেগ থেকে উনি বলেছেন। উনি যে চেতনাকে ধারণ করেন, এটা একটা আদর্শের বর্ম বা চেতনার বর্ম। এটা কিন্তু আমরাও ধারণ করি। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবও এই চেতনাকে ধারণ করেন।

ওসমান হাদির স্মৃতিচারণ করে বিএনপির এই সংসদ সদস্য জানান, ওসমান হাদি শুক্রবার মারা গিয়েছিলেন এবং তার আগের দিন বৃহস্পতিবার এনটিভির একটি টকশোতে তার সঙ্গে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ওই দিন ওসমান হাদি কোনো গাড়ি ব্যবহার না করে সাধারণ মানুষের মতো রিকশায় চলাচল করছিলেন এবং চলমান রিকশায় থাকা অবস্থায়ই তিনি প্রাণ হারান। ত্যাগী এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কামরুজ্জামান বলেন, হাদি একটা চেতনা এবং একটা বিশ্বাসের নাম। এটা ভুলে যাওয়ার জিনিস নয়। যিনি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে স্থান পান, তিনি ইতিহাসে কখনো হারিয়ে যাওয়ার বিষয় নন।

ওসমান হাদি হত্যার বিচারের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে মুন্সিগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। হাদির হত্যাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবশ্যই বহন করে বলে তিনি সংসদে উল্লেখ করেন।

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪

আইনজীবী রঞ্জুর ওপর নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগ তুলে তদন্তের দাবি এমপি সেলিম ভূঁইয়ার

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তরুণদের অনুরোধে তাদের টাকায় কেনা পাঞ্জাবি পরে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ

পারমাণবিক বিদ্যুতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ: প্রযুক্তিমন্ত্রী