হোম > জাতীয়

শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা ও বৃত্তির সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা) রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সাফল্য মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। তবে সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি এবং মানুষের প্রতি ভালোবাসা। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের রীতিনীতি ও মূল্যবোধ ধরে রাখার দায়িত্বও নতুন প্রজন্মের।

তিনি বলেন, বর্তমানে বিজ্ঞান, গণিত, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক। কৃতী শিক্ষার্থীরা যদি সমাজে বিজ্ঞান ও গণিত শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে, তাহলে বড় ধরনের পরিবর্তন সম্ভব। কারণ গণিত ছাড়া পদার্থবিদ্যা, আর পদার্থবিদ্যা ছাড়া প্রকৌশল ও প্রযুক্তির উৎকর্ষ সম্ভব নয়।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেই অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, সেটিও নিশ্চিত করতে হবে। শিক্ষার মূল লক্ষ্য নাগরিকত্ববোধ তৈরি, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি। নতুন প্রজন্মকে জ্ঞান অনুসন্ধান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।

সভাপতি আবু সালেহ আকন বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। তোমরা নিজেদের আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্শিয়াল (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, এবং ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, এসবিএসি ব্যাংকের ব্রান্ডিং কমিউনিকেশন এবং পালবিক রিলেশন বিভাগের প্রধান মো. আসাদুল্লাহিল গালিব।

এতে বক্তব্য রাখেন- ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদক এম এম জসিম ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ'র অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, আল আমিন আজাদ। অনুষ্ঠানে ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৩১ জন কৃতী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও বৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের মাঝে রয়েছে রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুল হতে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া আমার দেশ এর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রুমির ছেলে আদনান সাজিদ রহমান।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী