হোম > জাতীয়

এমআইএসটিতে জাতীয় প্রযুক্তি উৎসবের সূচনা

স্টাফ রিপোর্টার

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-তে আজ থেকে শুরু হয়েছে জাতীয় প্রযুক্তি উৎসব ‘Inventious 4.1’ ২০২৫। এমআইএসটি ইনোভেশন ক্লাব (MIC)-এর উদ্যোগে এবং গবেষণা ও উন্নয়ন শাখা-এর তত্ত্বাবধানে আয়োজিত এই দুইদিনব্যাপী উৎসবের মূল লক্ষ্য হলো চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা, উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিকে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।

জাতীয় পর্যায়ের এই প্রযুক্তি উৎসবে দেশের মোট ৩৭টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, যা প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

দুইদিনে মোট চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে- হ্যাকাথন, লিড দি ফিউচার, ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন এবং প্রোজেক্ট শোকেসিং।

উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হ্যাকাথন-এ ২৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যেখানে তারা বিভিন্ন উদ্ভাবনী সমস্যা সমাধানে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন।

আগামীকাল, উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে লিড দি ফিউচার, ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন এবং প্রোজেক্ট শোকেসিং। এর মধ্যে লিড দি ফিউচার প্রতিযোগিতায় ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৫৩ জন প্রতিযোগী, ইউজার ইন্টারফেস ডিজাইন কম্পিটিশন-এ ৭টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন প্রতিযোগী এবং প্রোজেক্ট শোকেসিং-এ ১৪টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন প্রতিযোগী অংশ নেবেন।

তরুণ উদ্ভাবকদের জন্য প্রযুক্তির জগতে নতুন দ্বার উন্মোচনের প্রত্যয়ে আয়োজিত ‘Inventious 4.1’ ২০২৫ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী