হোম > জাতীয়

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিবি-রমনা বিভাগের একটি চৌকস দল রাত ৩ টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মো. ইমরান চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ছোট ভাই মো. মোস্তাকিম চৌধুরী (২৫)-কে কেরাণীগঞ্জ থানাধীন জিয়ানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য যাচাই করে পরবর্তীতে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট কয়েকটি বই উদ্ধার করা হয়।

গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য মর্মে স্বীকার করে।

সন্ত্রাস, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক

দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো শেখ পরিবারের সদস্যদের নামে পাঁচ স্থাপনা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে অবরোধ