হোম > জাতীয়

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত

আমার দেশ অনলাইন

মো. সজিব হোসেন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুথিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে তার মৃত্যুর তথ্য সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহতের নাম মো. সজিব হোসেন; তার বাড়ি কুমিল্লা জেলায় বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

এতে বলা হয়, ‘একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এরইমধ্যে তার পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তার লাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।’

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এইচআরডিএসের নিন্দা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আইপিডির আহ্বান

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কত দিন মিলছে

রুটি চুরি করে খাওয়ার অপরাধে নির্যাতন, অভিযুক্ত নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

ডেঙ্গু ঠেকাতে রাস্তায় ইশরাক, পরিষ্কার করলেন ড্রেন-ময়লা

৯৫ লাখের ঋণ বেড়ে প্রায় ২ কোটি, ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের রয়েছে নিশ্চয়তা ও সম্ভাবনা: মাহ্দী আমিন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান