হোম > জাতীয়

কারওয়ান বাজার ও পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

সোমবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের পূর্ব পাশে অবস্থিত কাঠ পট্টিতে এবং পুরান ঢাকার অগামাসি লেনে একটি ভবনে জুতার কারখানায় আগুন লাগে। প্রায় কাছাকাছি সময় উভয় স্থানে আগুন লাগে। এবং কাছাকাছি সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে রাত ১০:২৮ টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট পাঠানো হয় এবং রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারওয়ান বাজার কাঠপট্টিতে ১টি পাঁচ তলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম কোন কোন অংশে) আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার এর গোডাউন ছিলো। আশেপাশে কাঠের গোডাউন ছিলো। ঘটনাস্থলে ঢোকার ক্ষেত্রে সরু রাস্তা সহ কিছু জটিলতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। এখানে ভবনের আগুন লাগার প্লোরগুলোতে থাকা ব্যবসায়িক সামগ্রী এবং আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোন খবর নেই।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরো ৫টি ইউনিট যোগ হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে। স্থানীয়রা আগুনের লাল শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও কাঠের গুদামগুলো ঝুঁকিতে পড়ে বলে জানায়। স্থানীয়রা প্রথমদিকে পানি ও আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে সহায়তা করার চেষ্টা করেন।

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন:

আরেকটি অগ্নিকাণ্ড ঘটে পুরান ঢাকার আগামাসি লেন, আগা সাদেক রোডে অবস্থিত একটি জুতার কারখানায়। রাত ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তালহা বিন জসিম।।

জুতার কারখানাটি একটি সাততলা ভবনে অবস্থিত ছিল। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রমিক ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিল জসিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ তদন্ত শেষে জানানো হবে।

এই অগ্নিকাণ্ডে এলাকাটিতে যান চলাচল ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করেছেন।

এলপি গ্যাসে ভ্যাট কমাল সরকার

গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায়

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন , নিয়ন্ত্রণে ৩ ইউনিট

জনগণের এমপি হবেন বলে প্রত্যাশা করি: সৈয়দ আবদাল আহমদ

যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যা করেছে অন্তর্বর্তী সরকার

সশস্ত্রবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি

বিদায়বেলায় জাতিকে যে নসিহত করে গেলেন ড. ইউনূস

রোহিঙ্গা ইস্যুতে যা বললেন প্রধান উপদেষ্টা

পররাষ্ট্রনীতির তিন মূল ভিত্তি আমরা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি

সশস্ত্রবাহিনী ও রাজনীতিবিদদের ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা