হোম > জাতীয়

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮ ঘণ্টার এই সংক্ষিপ্ত সফর শেষে চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করছেন প্রধানমন্ত্রী।

সোমবার চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে পৌঁছানোর পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের ১০ জনসহ মোট ২৩ জন সদস্য ছিলেন। সফরকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, মালয়েশিয়া সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মালয়েশিয়ার নির্ধারিত কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল সরাসরি চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

শুভেন্দুকে থামাতে বললেন বিএনপির এমপি

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

অনেক বলেছেন, বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে: নুসরাতকে স্পিকার

বিটিভির আয়ের চেয়ে ব্যয় ৩২ গুণ বেশি

মসজিদে রাজনীতি বন্ধে আইন পাসের দাবি সরকারি দলের এমপির

বাজেট বিতর্কে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে বিরোধী দলের প্রশ্ন

অপতথ্য ছড়ানো ১৬ ওয়েবসাইট ও ৩ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

বাংলাদেশের বিমানবন্দরে বিসিএমএস স্থাপনে আগ্রহ ইতালীয় প্রতিষ্ঠানের

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী