হোম > জাতীয়

আইসিটি ও ডিজিটালাইজেশন খাত নিয়ে হচ্ছে শ্বেতপত্র

স্টাফ রিপোর্টার

পতিত শেখ হাসিনা সরকারের সময় অগ্রাধিকার দেওয়া আইসিটি ও ডিজিটালাইজেশন খাতের দুর্নীতি-অনিময়ম নিয়ে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিতব্য উচ্চ পর্যায়ের কমিটি আগামী দুই মাসের মধ্যে এই শ্বেতপত্র প্রকাশ করবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে অনেকগুলো দুর্নীতি সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। এই খাত নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি তৈরিতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে। এতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা থাকবে। দুই মাসের মধ্যে হোয়াইট পেপার প্রকাশ করবেন।

তিনি বলেন, দুই-একদিনের মধ্যে শ্বেতপত্র গঠন করা হবে। তারা এই খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, কত টাকা দুর্নীতি হয়েছে, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ইত্যাদি অনুসন্ধান করে শ্বেতপত্র দেবে।

এসময় অন্তর্বন্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর