হোম > জাতীয়

শিক্ষক-শিক্ষার্থীদের স্টার্টআপ সায়েন্স প্রজেক্টের সমাপনী সোমবার

বিজয়ীদের হাতে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রামের চূড়ান্ত ও সমাপনী অনুষ্ঠিত হবে সোমবার। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও একই ভেনুতে মাধ্যমিক পর্যায়ের ২৯৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আওতায় এই আয়োজন করা হয়েছে। এর মূল প্রতিপাদ্য "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।"

জাতীয় পর্যায়ে জেলার ও মহানগর পর্যায়ের সেরা ১০০ দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে। সোমবার দুপুর ২ টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 'পুরস্কার বিতরণী অনুষ্ঠান' থেকে রূপান্তর করে দেশের "ভবিষ্যৎ অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিপ্লবের" একটি ঐতিহাসিক মাইলফলকে পরিণত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংশ্লিষ্টরা জানান, সারাদেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই প্রোগ্রামে প্রতি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক রয়েছেন। গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগরীর শিক্ষা থানায় সফলভাবে এই শোকেজিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে ৮০২৯ টি দলে মোট ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬ হাজার ৫৮ শিক্ষক অংশগ্রহণ করেছে।

উপজেলার বাছাইকৃত ৫৪৬ টি দল গত ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেছে।

জাতীয় পর্যায়ে প্রদর্শনকৃত দলের মধ্য থেকে সেরা ১০ দলকে ট্রফি প্রদান করা হবে। প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে “সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” এবং শিক্ষার্থীদের মধ্য থেকে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” প্রদান করা হবে। “সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার”-এর জন্য মনোনীত শিক্ষকগণ পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবেন। এছাড়া, “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার”-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবে।

এদিকে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত স্টলে রোববার থেকে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী ড এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ভেনু পরিদর্শন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে শুরু হয়েছে নতুন ধরনের এক সবুজায়ন কর্মসূচি।

একাত্তরের ভূমিকায় জামায়াতকে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

জামায়াতে ইসলাম কেমন ইসলাম, বর্ণনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সবকিছু তদন্ত চান স্বরাষ্ট্রমন্ত্রী

লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

ভারতের হাইকমিশনারের উচিত ছিল বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া

‘আগে রিকশায় চড়তেন এখন প্রাডো গাড়িতে চড়েন’ বক্তব্যের জবাবে যা বললেন নাহিদ

তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হচ্ছে, ঢাকাতেও দিতে হবে: জ্বালানিমন্ত্রী

সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে গরম কমবে