হোম > জাতীয়

আজহারীর প্রশ্ন, পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী

নাইমুর রহমান

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের ন্যক্কারজনক হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় তরুণ আলেম মিজানুর রহমান আজহারী। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

তরুণ ইসলামী বক্তা তার পোস্টে বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেত। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’

আজহারী আরও বলেন, ‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরো বেশি সংযত, পেশাদারি এবং মানবিক আচরণ করবেন সেই প্রত্যাশা করি।’

‘ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানাই।’ বলেন তিনি।

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

হজ নিবন্ধনের সময় আর বাড়বে না, শেষ সময় ২৪ সেপ্টেম্বর

কর্মজীবী নারীদের জন্য সারা দেশে আধুনিক ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে: মন্ত্রী