হোম > জাতীয়

ভিসি ভবনের তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করেছেন জবি সিন্ডিকেট। নির্বাচনের এই স্থগিতাদেশের প্রতিবাদে ভিসি ভবনের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯:৪৫ মিনিটে নির্বাচন বন্ধ ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সিদ্ধান্তের বিরুদ্ধে সব প্যানেলের প্রার্থীরা ভিসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। প্রার্থীদের সঙ্গে শিক্ষার্থীরাও এতে যোগ দিয়েছেন। কয়েক হাজার শিক্ষার্থী ভিসি ভবনের গেটের তালা ভেঙে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছেন, যেমন: "মানিনা, মানি না! নির্বাচন স্থগিত মানিনা! ভূয়া, ভূয়া!"। উত্তাল পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দৃষ্টিগ্রাহ্য হয়।

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব, শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোঃ রিয়াজুল ইসলামসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা বিক্ষোভস্থলে উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে