হোম > জাতীয়

ভারতীয় ও পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ শুমারিতে এ তথ্য পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর। আর বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু ৭৮ দশমিক ৫ এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর। তবে বেশি দিন বাঁচার অর্থ যে সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকা, তা নয়।

ডব্লিউএইচওর গ্লোবাল হেলথ এস্টিমেটসের সর্বশেষ প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জীবন প্রত্যাশা, সুস্থ জীবন প্রত্যাশা, মৃত্যুর কারণ এবং রোগের বোঝাসংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে গড় আয়ু মহামারির আগের অবস্থার কাছাকাছি ফিরে এলেও সুস্থ জীবন প্রত্যাশার পুনরুদ্ধার হয়েছে তুলনামূলক ধীরগতিতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, প্রতিদিন গড়ে মৃত্যু ১৪

মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে ৮০টি স্বর্ণের বার উদ্ধার, বিমানের দুই কর্মী আটক

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

চূড়ান্তের পথে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ

কেন মাল্টার দাম নিয়ে কথা বললেন মন্ত্রী

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭