হোম > জাতীয়

শাহজালালে এ পর্যন্ত মোট ৩৬৭ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১১ দিনে সর্বমোট বাতিলকৃত ফ্লাইট ৩৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বাতিল হয়েছে ৩২টি ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানান।

জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১০ দিনে ৩৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

রোববার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ২৬ টি , সোমবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ৩৩টি এবং মঙ্গলবার বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ৩২টি ।

মঙ্গলবার বাতিল কৃত ফ্লাইটের মধ্যে রয়েছে

কুয়েত: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৪টি, গালফ এয়ার (বাহরাইন): ৪টি, কাতার এয়ারওয়েজ (কাতার): ৪টি, এমিরেটস এয়ারলাইনস (ইউএই): ৪টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (ইউএই): ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স : ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ৩টি ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

ইউএস-বাংলা আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় অতিক্রম করছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালন করার উদ্দেশে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে পারবে কিনা তা নিয়ে নানা উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে।

সব ধরনের অনিশ্চয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।

এয়ারলাইনসটি আরও জানিয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করবে। এবং চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি এয়ারক্রাফট আছে।

ইউএস-বাংলা আরও জানিয়েছে, প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাসকাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

দুর্যোগ বলে কয়ে আসে না, প্রস্তুতি সব সময় থাকা উচিৎ: ত্রাণমন্ত্রী

আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধির বৈঠক

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত

শিক্ষাখাত শক্তিশালী করতে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

স্কুল-কলেজের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন আমার দেশের চিফ রিপোর্টার বাছির জামাল

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস