হোম > জাতীয়

‘বাংলাদেশের এ বিজয় কূটনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ মাইলফলক’

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশের বিজয়কে দেশের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, আস্থা এবং সক্রিয় বহুপাক্ষিক কূটনীতিরই প্রতিফলন।

মঙ্গলবার রাত ১২টার দিকে মোবাইল ফোনে আমার দেশ প্রতিনিধিকে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি জানান, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বর্তমানে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অবস্থান করছেন।

তিনি আরো বলেন, এই অসাধারণ অর্জন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসেরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি বিশ্বমঞ্চে বাংলাদেশ সরকারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি। এ সাফল্য দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা, বিশ্বাসযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকারের প্রমাণ বহন করে।

তিনি জানান, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে গত সাড়ে ৩ মাস ধরে পরিচালিত নানামুখী কূটনৈতিক ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অধিকাংশ দেশের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে।

তিনি আরো মন্তব্য করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বিজয় বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার একটি বড় অর্জন।

সবশেষে হুমায়ুন কবির সিলেট-২, ওসমানীনগর ও বিশ্বনাথসহ সিলেট এবং দেশের সকল নাগরিককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

এআরবি

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার