হোম > জাতীয়

সোমবার দুই বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

আমার দেশ অনলাইন

দেশের দুই বিভাগে আগামী সোমবার বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে সামান্য কমতে পারে।

এদিকে রাষ্ট্রীয় এই সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

মন্ত্রিসভায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন

নৌবাহিনীতে যুক্ত হলো ফ্লোটিং ক্রেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অ্যাক্টিভিস্টদের কালো হাতের প্রভাবে স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান

আমার দেশ-এর নামে ভুয়া আইডি কার্ড বানিয়ে হয়রানির চেষ্টা

সম্পন্ন হলো সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা