হোম > জাতীয়

তেল পাচার রোধে উপকূল ও জলসীমান্তে টহল জোরদার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে কোস্টগার্ড। শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচারের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচার করতে না পারে।

উপকূলীয় এলাকার সাধারণ জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অবহিত করার জন্য অনুরোধ করেছে কোস্টগার্ড।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী