হোম > জাতীয়

কুরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ সম্ভব: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কুরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব।

শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে ময়মনসিংহ যুব সমিতি ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এক শ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করছে। তারা হয়ত জানে না পবিত্র কুরআন নাজিল হয়েছে একজন নারীর আর্তনাদের কারণেই। তিনি নারীর প্রতি সকল ধরনের সহিংস আচরণ পরিহার করার অনুরোধ জানান।

কুরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, পুরুষ ও নারী একই স্থান হতে উৎসারিত। পবিত্র কুরআনে নারীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। হাদিস শরীফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বর্ণিত হয়েছে।

তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কুরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি বৈষম্যহীন রাষ্ট্রে আগামীর দিনগুলো সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী