হোম > জাতীয়

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ঢাকায় আড়াই কোটি মানুষের বসবাস। প্রতিবছর ধারাবাহিকভাবে ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়তে থাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিকে একটি আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে।

রোববার মন্ত্রী ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সকল বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিকে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের অধিক পুরাতন হওয়ায় এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নমুনা বিশ্লেষণের গুণগত মান, বিশুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নতুন মেশিন স্থাপন করতে হবে। তিনি বলেন, সকল ফরেনসিক ডিএনএ’র রিপোর্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরে সমন্বিত ডাটাবেজের আওতায় সকল নমুনার তথ্য সংরক্ষণে সমন্বয় করতে হবে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সেবা কার্যক্রম জোরদারকরণের লক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতায় ২০০৬ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষে বিভিন্ন সময়ে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহে স্থাপন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে ডিএনএ ল্যাব আধুনিকায়নে প্রয়োজনীয় জনবল, ডাটাবেইজ তৈরি, ডিএনএ আইন ও বিধি সংশোধন, যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ, ডিএনএ নমুনা বিশ্লেষণের ফি নির্ধারণ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শবনম মোস্তারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

মন্ত্রীর হস্তক্ষেপে বাঁচল ‌‘ডোনাল্ড ট্রাম্প’, যা বলছে বিশ্ব গণমাধ্যম

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিনে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

৮২ হাজার বন্দির উৎসবমুখর ঈদুল আজহা উদযাপন

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধান ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত