হোম > জাতীয়

এবতেদায়ী শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা, রোববার থেকে আমরণ অনশন

স্টাফ রিপোর্টার

এমপিওভুক্তি ও বেতন ছাড়ের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটরত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আজ বুধবার লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শিক্ষকরা আগামী রোববার থেকে আমরন অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিপুল সংখ্যক শিক্ষক মিছিল নিয়ে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে ৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে নিয়ে যাওয়া হয় । দীর্ঘসময় অপেক্ষার পরও মন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এ প্রসঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেন আমার দেশকে বলেন, শিক্ষকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে থামিয়ে দেয়। পরে ৫ জন শিক্ষককে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে নিয়ে যাওয়া হলেও মন্ত্রীর ব্যস্ততায় সাক্ষাৎ পাওয়া যায়নি।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাজেট অধিবেশনের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যস্ত রয়েছেন শিক্ষামন্ত্রী। সেখান থেকে ফিরলে শিক্ষকদের ডেকে কথা বলবেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

ওই শিক্ষক নেতা বলেন, আমরা আগামী রোববার থেকে কাফনের কাপড় পরে আমরন অনশন কর্মসূচি ঘোষণা করেছি; দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাব।

এদিকে ১৪দিন ধরে রাতদিন ২৪ ঘন্টা শিক্ষকরা খেয়ে না খেয়ে অবস্থান কর্মসূচি পালন করায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

এর আগে ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে তারা লাগাতার অবস্থান ধর্মঘট ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।

শিক্ষকরা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত, এমপিও আবেদন পূর্বক ২০২৫ এর নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও বাস্তবায়ন ও গত ১০ আগস্ট ২০২৫ শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক শূন্য পদে চূড়ান্ত অনুমোদনকৃত, শিক্ষক-শিক্ষিকাদের জানুয়ারি-২০২৬ থেকে বেতন ছাড়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করে আসছেন। সোমবার ১২তম দিনেও বিপুল সংখ্যক শিক্ষককে প্রেসক্লাবের সামনে অবস্থান করতে দেখা গেছে।

গত ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে বিজয় স্মরণী এলাকায় পুলিশ বাধা দেয়। পরে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় গেলে দুপুর ১টার দিকে গুলশান থানা পুলিশ আটক করে পুলিশ হেফাজতে নেয়, এবং বিকাল সাড়ে চারটার দিকে তাদের ছেড়ে দেয়। শিক্ষকরা নেতারা তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ঈদের সময় প্রতিদিন গড়ে দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

অবহেলায় মায়ের মৃত্যু, যুগ্ম সচিব ছেলে ওএসডি

দাখিলে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব কী ও কী সুবিধা পান?

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি কত বাড়ল?

পানিসম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে জেনারেল মিনহাজুল আলমের সাক্ষাৎ