হোম > জাতীয়

চট্টগ্রাম বন্দরে নোঙর করল পাকিস্তানি জাহাজ

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানি জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং করাচি থেকে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালে(এনসিটি)নোঙর করেছে।

রোববার দুপুর আড়াইটায় এনসিটি ইয়ার্ডে ভিড়ে জাহাজটি। ৩৮ দিনের মাথায় রোববার দ্বিতীয় বারে প্রথম ট্রিপের চেয়ে তিনগুণের কাছাকাছি কনটেইনার নিয়ে এসেছে জাহাজটি। এতে ৮২৫ টিইইউএস কনটেইনার রয়েছে। এসব কনটেইনারে রয়েছে ভোগ্যপণ্য, গার্মেন্টস এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের মালামাল।

জানা গেছে, জাহাজটিতে থাকা ৮২৫ টিইইউএস কনটেইনারের মধ্যে ২৮৫ টিইইউএস কনটেইনারে পরিশোধিত চিনি, ১৭১টি কনটেইনারে ডলোমাইট, ১৩৮ কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬ কনটেইনারে পোশাক শিল্পের কাপড়ের রোল, ২০ কনটেইনারে আখের গুড়, ১৮ কনটেইনারে আলু ও ২০ কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, পণ্যগুলো খালাসের পর জাহাজটি ১২শ টিইইউএস পণ্য বোঝাই ও খালি কনটেইনার নিয়ে আগামীকাল চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর

ওরা ১০০ না ৩০০ মূর্তি বানাক, তাতে আমার কিছু আসে-যায় না: ফজলুর রহমান

ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া

ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

মন্ত্রণালয়ে ভাইবা দিতে এসে ৪ জন ভুয়া পরীক্ষার্থী আটক

জুলাই শহীদ ও গুম হওয়াদের স্বজনকে এমপির অফিসে চাকরির প্রস্তাব

প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার

দেশে ১ কোটি ২ লাখ ৬২ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত

বড়লোকদের হাজার টাকা দিয়ে লাভ নেই, গরিবের ১০০ টাকাই সচল রাখে অর্থনীতি

পার্বত্য মন্ত্রণালয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী থেকে পূর্ণমন্ত্রী চান ৩২ বিশিষ্ট নাগরিক