হোম > জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের মামলার জব্দ আলামত প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে

বাসস

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউসনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই আদেশ দেন।

আজকের আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে বর্তমান সরকার ঘোষণা করেছে এবং তার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ জানুয়ারি সেটি উদ্বোধন হবে। জাদুঘর কর্তৃপক্ষ আলামতগুলো প্রদর্শনের জন্য প্রসিকিউশনের মাধ্যমে আবেদন করার পর আজ ট্রাইব্যুনাল এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন। একটি নির্দিষ্ট তারিখ থেকে এক মাসের জন্য এগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা যাবে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আরও বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলা ইতোমধ্যে নিস্পত্তি হয়েছে অথবা চলমান, সেখানে যেসব উপাদান জব্দ করা হয়েছে, যেমন গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক অথবা যেসব চেয়ারে নির্যাতনগুলো করা হয়েছে সেগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শন করা হবে।

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আধিপত্যবাদবিরোধী অঙ্গীকার

জুলাই জাদুঘর ঘুরে যা বললেন ইউনেস্কোর প্রতিনিধি

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টুকুর

নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার

শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘যারা চলে গেছে, তারা আমাদের জন্য রেখে গেছে বেদনার ভার’

মৌসুমি বায়ুর বিদায়লগ্নে দুই দিন বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ