হোম > জাতীয়

দপ্তর পুনর্বণ্টন দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর

আমার দেশ অনলাইন

মন্ত্রীর পদমর্যাদার দুই উপদেষ্টা এবং আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এতদিন ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন আগের দায়িত্বের সঙ্গে নজরুল ইসলাম খানকে কৃষি এবং রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে মো. শরীফুল আলম বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তাকে শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন। এখন থেকে তিনি শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়– এই তিন দপ্তরে প্রতিমন্ত্রী ছিলেন দুজন। দায়িত্ব ভাগ করে দিয়ে তাদের মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় এবং মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দেখভাল করতে বলা হয়েছে।

বিএনপির শরিক দলের নেতা হিসেবে সরকারে দায়িত্ব পাওয়া গণসংহতি আন্দোলনের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে শুরুতে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। দপ্তর পুনর্বণ্টন করে এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

ফারজানা শারমীন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এখন থেকে তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখবেন।

বিএনপির শরিক দল গণঅধিকার পরিষদের নেতা মো. নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছিল। এখন তার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বিএনপির আরেক শরিক নেতা এনডিএফের ববি হাজ্জাজকে শুরুতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। এখন থেকে তিনি শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

প্রসঙ্গত, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন এবং সেদিনই তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন দিতে হবে

বিজিবির উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

এক টাকাও দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল

নীতিমালা চূড়ান্ত, ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যারা

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা

তারেক রহমানকে সভাপতি করে নিকার গঠন