হোম > জাতীয়

দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়, ত্রুটি ঠিক করার পর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আবার শুরু হয়।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আমার দেশকে মেট্রোরেল চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমটিসিএল সূত্র জানায়, আজ বিকেল ৫টার দিকে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারিতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো লাইনে থাকা ট্রেনগুলো আটকে গেলে দ্রুত তা ঠিক করার জন্য সংশ্লিষ্ট টিম কাজ শুরু করে। তবে সমস্যার সমাধান করে ট্রেন পুনরায় চলাচল শুরু করতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়।

এদিকে, স্টেশনগুলোতে যাত্রার অপেক্ষায় থাকা যাত্রীদের মেট্রোরেল চলাচল বন্ধের ঘোষণা কর্তৃপক্ষ জানালেও ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। অনেক যাত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে ভোগান্তির কথা তুলে ধরে পোস্ট দেন। অনেক যাত্রী যথারীতি স্টেশনে গিয়ে ট্রেন চলাচল বন্ধ শুনে ফিরে আসেন। তবে সাপ্তাহিক ছুটির হওয়ায় শনিবার যাত্রীদের চাপ তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর শেওড়াপাড়া থেকে বিজয় সরণি পর্যন্ত বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইন থেকে ট্রেনে বিদ্যুতের সঞ্চালনে (ওসিএস) সমস্যা হওয়ায় এ ঘটনা ঘটে।

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

আ.লীগ আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ, দুর্নীতির তদন্ত চায় সংসদীয় কমিটি

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

‘ইসলামি রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের বেশ আগ্রহ দেখেছি, তাদের মনোভাব ইতিবাচক’

আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা সরকারের

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে