হোম > জাতীয়

সরকারি দলের সংসদীয় সভা শুরু

আমার দেশ অনলাইন

সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়।

গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে।

এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

মানিকগঞ্জে আকস্মিক অফিস পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সংসদীয় সভায় বসেছে বিরোধী দল

ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা

দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

সরকারি দলের সংসদীয় সভা আজ, ঠিক হতে পারে স্পিকার

রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

বেবিচক চেয়ারম্যানের শাহ আমানত বিমানবন্দর পরিদর্শন

আল্লাহর রহমতে প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী