হোম > জাতীয়

ইসরাইলের হামলায় নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইসরাইলের হামলায় লেবাননে নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের লাশ দ্রুত দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গত দুই আগে লেবাননে ইসরাইলি হামলায় অনেক লোক মারা গেছে। এর মধ্যে আমাদের দেশের নারী দীপালি খাতুন রয়েছেন। এটা খুবই দুঃখজনক।

শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়সভা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে দীপালির বোন ও তার পরিবারর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। লেবাননে এখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এখন আমাদের ফ্লাইট সুবিধাজনক অবস্থায় নেই যে, এই মুহূর্তে দীপালির লাশ আনতে পারব। তবে তার লাশ দ্রুত দেশে আনার জন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমাদের লেবাননের মিশন।

শামা ওবায়েদ বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সচেষ্ট আছে। আমরা চেষ্টা করছি তাদের নিরাপদ জায়গায় স্থানান্তর করতে। লেবাননে যারা বাংলাদেশের আছেন, তাদের নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, ‘নিরাপত্তার অভাবে যারা দেশে ফিরে আসতে পারছে না, তাদের দেশে আনা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে কিছু বাংলাদেশিকে ফেরত এনেছি। আরও যারা আসতে চায় তাদেরও আসার ব্যবস্থা করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক—বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ ৮ জন নিহত হয়েছেন।

বাংলাদেশে হাইব্রিড গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

মাদক বিক্রেতাদের হাতেনাতে ধরলেন ইশরাক, গুঁড়িয়ে দিলেন আস্তানা

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডের দাবি পূরণে চেষ্টা করব: ডোনার

তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে ফিরবে, বাতিলেও লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে নিয়োগ পেয়েও যোগ দেননি ৯১৮ জন

এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

সার্বিয়ার ভিসা দেওয়ার নামে শত শত যুবকের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র: প্রবাসী কল্যাণমন্ত্রী

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী