হোম > জাতীয়

‘এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করল বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি’

আমার দেশ অনলাইন

‘ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করল বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা’, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার। প্রশ্নফাঁসের পুরোনো সংস্কৃতি ফিরে আসাকে বেকার তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে ‘সুস্পষ্ট বেইমানি’ বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সাদিক কায়েম বলেন, ২৭ লাখ বেকারের দেশে জুলাই বিপ্লব শুরু হয়েছিল কোনো ধরনের বৈষম্য ছাড়াই মেধার ভিত্তিতে বেকার তরুণদের চাকরির দাবিতে। অথচ দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সরকার তরুণদের সেই আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করেছে।

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও ৪৯তম বিসিএসে ভেরিফিকেশনের নামে কোনো কারণ ছাড়াই শত শত শিক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছিল। পরে প্রতিবাদের মুখে তাদের আবার নিয়োগপত্র দেওয়া হয়। এবার বেকারদের প্রতি চূড়ান্ত অপমান হিসেবে প্রশ্নফাঁসের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে।

প্রশ্নফাঁসের সিন্ডিকেট নির্মূল করতে না পারাকে সরকারের সুস্পষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন ডাকসু ভিপি। তার দাবি, সরকারের কোনো না কোনো পর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া প্রশ্নফাঁস করা সম্ভব নয়। এ ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

নিয়োগ পরীক্ষা স্থগিতের পর বিভিন্ন কেন্দ্রের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে সাদিক কায়েম বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সরকারি চাকরির সব নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রশ্নফাঁসের সব সিন্ডিকেট চিরতরে নির্মূলের দাবি জানান তিনি। অন্যথায় বেকার যুবকদের সঙ্গে সরকারের এই ‘গাদ্দারি’ ইতিহাসে ঘৃণার সঙ্গে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক

দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো শেখ পরিবারের সদস্যদের নামে পাঁচ স্থাপনা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে অবরোধ

শিক্ষা অধিদপ্তরের দুর্নীতির সঙ্গে আপস নয়: সেলিম ভূঁইয়া

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি

তেলাপোকাদের কামড়ে দিশেহারা মোদি, পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ